এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সুবর্ণচরে পল্লী বিদ্যুতের ত্রুটিপূর্ণ মিটার থেকে সৃষ্ট শর্ট সার্কিটের আগুনে এক কৃষকের দুটি বসতঘর, গোয়ালঘর এবং চারটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত খামারি সোহরাব কবিরাজ এই দুর্ঘটনার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের চরম অবহেলাকে দায়ী করে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোররাতে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোহরাব কবিরাজের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক সোহরাব কবিরাজ জানান, প্রায় চার থেকে পাঁচ মাস আগে তার ঘরের বৈদ্যুতিক মিটারে ত্রুটি দেখা দেয়। এরপর থেকে প্রতি মাসে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ও ভূতুড়ে বিল আসতে শুরু করে। এই সমস্যার প্রতিকার চেয়ে তিনি সুবর্ণচর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে চার মাসে চারবার লিখিত অভিযোগ দায়ের করেন। তবে মিটার পরিবর্তনের কোনো উদ্যোগ না নিয়ে কর্তৃপক্ষ তাকে প্রতি মাসে আনুমানিক ২০০ থেকে ৩০০ টাকা কাল্পনিক বিল পরিশোধ করার পরামর্শ দেয় এবং দ্রুত মিটার বদলে দেওয়ার আশ্বাস দেয়।
তিনি অভিযোগ করে বলেন, "দীর্ঘ প্রায় পাঁচ মাস পার হলেও বিদ্যুৎ কর্তৃপক্ষ মিটারটি পরিবর্তন করেনি। মঙ্গলবার ভোররাতে ওই নষ্ট মিটার থেকেই শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আমার চারটি গরু, একটি মোটরসাইকেল ও একটি সাইকেলসহ দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পল্লী বিদ্যুতের অবহেলার কারণেই আজ আমার সব শেষ হয়ে গেছে। আমি এর সুষ্ঠু বিচার ও ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছি।"
এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণচর উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আরব আলী শেখ বলেন, "বিষয়টি আমরা অবগত হয়েছি। তবে ওই কৃষকের লিখিত অভিযোগের কোনো কপি আমাদের দপ্তরে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে ঘটনাস্থলে কর্মকর্তাদের পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।"
সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রুবেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।