কবিরহাট সরকারি কলেজে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল উপলক্ষে ক্রীড়াসামগ্রী বিতরণ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৫ এএম
শেয়ার করুন:
কবিরহাট সরকারি কলেজে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল উপলক্ষে ক্রীড়াসামগ্রী বিতরণ

নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ও কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোমিত ফয়সালের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়। ক্রীড়াসামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে গোলাম মোমিত ফয়সাল বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ ও যুবসমাজকে মাদক এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে এবং তাদের প্রতিভা বিকাশে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সৌরভ হোসেন কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক আব্দুল বাছেত হিরন, কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির এবং কবিরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন মামুনসহ কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।