এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও প্রবল ঢেউয়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় এখনো দুই পুলিশ সদস্যসহ ১৯ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিম বাজার সংলগ্ন ডুবারচর এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন এবং হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা।
জানা গেছে, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে চার পুলিশ সদস্য, এক রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিসহ মোট ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে। ট্রলারটি ভাসানচর থেকে প্রায় ৭–৮ কিলোমিটার অগ্রসর হওয়ার পর করিম বাজার সংলগ্ন ডুবারচর এলাকায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে এবং ডুবে যায়।
দুর্ঘটনার পরপরই ভাসানচর থানার ওসি বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানিয়ে দেন। দ্রুত অভিযান শুরু হয়।
হাতিয়া থানার ওসি আজমল হুদা বলেন, "ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। এ পর্যন্ত ১৯–২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ১৯ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।"
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা জানান, প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রমে কিছুটা বাধা সৃষ্টি হচ্ছে, তবে সম্ভাব্য সব উপায়ে নিখোঁজদের সন্ধানে কাজ চলছে।
এপ্রিল ২৭, ২০২৫
জানু ১০, ২০২৫
ডিসেম্বর ২৪, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
সিলেট | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
পিরোজপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।