এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং এখনো ৮ জন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন জেলা পুলিশ সদস্য সাইফুল ইসলাম (২৮)।
শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিম বাজার সংলগ্ন ডুবারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজনকে উদ্ধার করার পর মৃত্যু ঘটে। বাকি ৮ জন নিখোঁজ রয়েছেন।”
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে ৪ জন পুলিশ সদস্য, এক রোহিঙ্গা রোগী, আনসার সদস্য এবং বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিসহ ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাট এর উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে করিম বাজারের কাছাকাছি এসে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি নদীতে ডুবে যায়।
দুর্ঘটনার পর কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা নাগাদ উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
সেপ্টেম্বর ৪, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।