এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় জনতার ধাওয়ার মুখে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে এক অস্ত্রধারী যুবক। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার এবং উদ্ধারকৃত অস্ত্রের উৎস অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়াবাগ বাজারে বাবুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বেতুয়াবাগ বাজারে তুহিন নামে এক যুবককে একটি বিদেশি পিস্তলসহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে অস্ত্রটি ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই যুবক। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, পালিয়ে যাওয়া যুবকের নাম তুহিন। পূর্ব শত্রুতার জেরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনি পিস্তল উঁচিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও হান্নান নামের দুই ব্যক্তিকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি আঘাতের চেষ্টা করেছিলেন।
এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম মোশাররফ হোসেন বলেন, "পালিয়ে যাওয়া অস্ত্রধারী যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সাথে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, সে বিষয়েও পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।