এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী সদর উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনাকে কেন্দ্র করে আরও ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে চার দফায় চালানো বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের মোট ৮৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো।
গতকাল সোমবার (৮ জুন) দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার (৯ জুন) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্ট এলাকায় ছাত্রলীগের প্রায় সহস্রাধিক নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, যা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি করে।
এই ঘটনার জের ধরে পরের দিন শনিবার বিকেলে উপজেলার কালাদরাপ ইউনিয়নে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়। এর পাল্টা জবাবে একই দিন রাত ৮টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে কালাদরাপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের বাড়ি ও অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এসব সহিংস ঘটনা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরবর্তীতে বাঁধেরহাটের বিক্ষোভ মিছিল ও বিশৃঙ্খলার ঘটনায় সুধারাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় ১১৭ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত চার দফায় অভিযান চালিয়ে ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিসেম্বর ১৮, ২০২৫
নভেম্বর ১৬, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ১০ জুন, ২০২৬
ক্রিকেট | ১০ জুন, ২০২৬
ফুটবল | ১০ জুন, ২০২৬
বিনোদন | ১০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।