এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের বিতর্কিত ঘটনার জেরে সম্প্রতি ভারতজুড়ে তীব্র ছাত্রআন্দোলনের মুখে নতি স্বীকার করতে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। সেই আন্দোলনের রেশ না কাটতেই এবার সরকারি নিয়োগ পরীক্ষায় নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড। রাজধানী রাঁচিতে হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে বিক্ষোভ ও বিধানসভা ঘেরাও অভিযান চালিয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ‘লোকসেবা কমিশন (জেপিএসসি) ও কর্মচারী চয়ন আয়োগ (জেএসএসসি) রিফর্মস মঞ্চের’ ব্যানারে ১৭তম দিনে পা দেয় এই আন্দোলন। এদিন আমরণ অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোকে স্ট্রেচারে করে সামনে রেখে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে সমবেত হন হাজার হাজার শিক্ষার্থী। সেখান থেকে তারা বিধানসভার উদ্দেশ্যে বিশাল মিছিল নিয়ে রওনা দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও ক্ষুব্ধ আন্দোলনকারীরা পুরোনো বিধানসভার নিরাপত্তাবেষ্টনী ভেঙে নতুন ভবনের দিকে অগ্রসর হন। পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে গরম জলকামান ব্যবহার করলেও আন্দোলনকারীদের রোখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যগুলোতে দেখা যায়, পুলিশের ছোড়া গরম পানির পরোয়া না করেই শিক্ষার্থীরা রাজপথে অনড় অবস্থান বজায় রেখেছেন।
রাজনৈতিক উত্তাপ ও শীর্ষ নেতাদের আটক
শিক্ষার্থীদের দাবির সমর্থনে ঝাড়খণ্ডের রাজনীতিতেও উত্তেজনা ছড়ায়। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের সময় ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি এবং বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহুসহ একাধিক শীর্ষ রাজনৈতিক নেতাকে আটক করে পুলিশ।
মূল দাবি ও সরকারের অবস্থান
আন্দোলনকারীদের প্রধান দাবি হলো—বিতর্কিত ‘জেএসএসসি-সিজিএল’ পরীক্ষাসহ অনিয়মের অভিযোগ ওঠা মোট ১৩টি নিয়োগ পরীক্ষা অবিলম্বে বাতিল করতে হবে এবং পুরো দুর্নীতির নিরপেক্ষ তদন্তে সিবিআই (CBI) তদন্ত নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজভবন জানিয়েছে, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (JPSC) তিন সদস্য পদত্যাগ করেছেন এবং রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গওয়ার সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ ছাড়া পুরো ঘটনায় আর্থিক লেনদেনের অভিযোগ থাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) একটি মানিলন্ডারিং মামলা নথিভুক্ত করেছে।
রাজ্য সরকার ও বিশেষ তদন্ত কমিটির দাবি, শিক্ষার্থীদের প্রায় ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। তবে সরকারের এই বক্তব্য মেনে নেননি ছাত্রনেতারা। আন্দোলনকারী ছাত্রনেতা রবীন্দ্র পাসওয়ান স্পষ্ট জানিয়েছেন, “বিতর্কিত ১৩টি পরীক্ষার মধ্যে সরকার মাত্র তিনটি বাতিল করেছে। পুরো ঘটনার স্বাধীন সিবিআই তদন্ত এবং মূল দাবিগুলো পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত অনশনসহ গান্ধীবাদী ধারার গণআন্দোলন অব্যাহত থাকবে।”
জুলাই ২৩, ২০২৬
আগস্ট ১৭, ২০২৬
সেপ্টেম্বর ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।