এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলা কৃষকদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিবাদন জানিয়ে বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট) দুপুরে মহম্মদপুর উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি মহম্মদপুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ আহাদ-সুমন চত্বরে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। মিছিলে কৃষকদল, বিএনপির একাংশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উৎসবমুখর পরিবেশে অংশ নেন।
উল্লেখ্য, সম্প্রতি মো. রেজওয়ানুর রহমান (রাসেল)-কে আহ্বায়ক এবং মো. সোহেল রানাকে সদস্য সচিব করে মহম্মদপুর উপজেলা কৃষকদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন এই নেতৃত্বকে স্বাগত জানিয়েই রাজপথে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা মিয়ার সঞ্চালনায় পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মইমূর আলী মৃধা।
প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ মইমূর আলী মৃধা বলেন, "বিগত দিনে একটি কুচক্রী মহল বিএনপির নাম ভাঙিয়ে দলের ভেতর বিভ্রান্তি তৈরি ও দল ধ্বংসের পাঁয়তারা করেছিল। তারা বিএনপির রাজনীতি করলেও নির্বাচনের সময় দলীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা কখনো 'নৌকা'র পক্ষে, আবার কখনো ব্যক্তিস্বার্থ হাসিলে কাজ করেছে। এই পরীক্ষিত বেইমানদের কোনো মিথ্যা অপপ্রচারে কান দেওয়া যাবে না।"
তিনি আরও বলেন, "বর্তমানে উপজেলা প্রশাসনসহ সরকারি কর্মকর্তারা সরকারের সকল বরাদ্দ ও সাহায্য-সহযোগিতা জনগণের মাঝে সঠিকভাবে পৌঁছে দিতে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী চক্র স্থানীয় পর্যায়ে অপপ্রচার চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তবে রাজপথের রাজবন্দী ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়িত করে কৃষকদলের এই নতুন কমিটি গঠন করায় তৃণমূল পর্যায়ে সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।"
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নবগঠিত উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রেজওয়ানুর রহমান (রাসেল), সদস্য সচিব মো. সোহেল রানা এবং কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. এম. এম. রইছ উদ্দিন।
বক্তারা নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং আগামী দিনে জাতীয়তাবাদী কৃষকদলকে সুসংগঠিত করে রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
নভেম্বর ১৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ক্রিকেট | ৯ আগস্ট, ২০২৬
ভারত | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
রাজধানী | ৯ আগস্ট, ২০২৬
মাগুরা | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।