এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জ সদর উপজেলার চর রমজানবেগ এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মরদেহের মধ্যে নারীটির দুই হাত বাঁধা অবস্থায় ছিল।
রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নদী তীরে কচুরিপানার মধ্যে মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ও নৌপুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর রমজানবেগ এলাকায় মেঘনা নদীর কচুরিপানার মধ্যে প্রথমে এক পুরুষের মরদেহ ভাসতে দেখা যায়। সেখান থেকে মাত্র ৫০ মিটার দূরত্বে কচুরিপানায় ভাসমান অবস্থায় পাওয়া যায় নারীটির মরদেহ। উদ্ধারের সময় ওই নারীর হাত বাঁধা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন বলেন, "৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে। মৃতদের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যৌথভাবে কাজ করছে।"
তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিচয় শনাক্ত করার পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।