এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানা ও সিআইডি সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টার দিকে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দরে যান অভিনেতা ডন। তবে সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা এবং ইমিগ্রেশনের ‘স্টপ লিস্টে’ নাম থাকায় তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, বিমানবন্দরে আটকে রাখার পর সিআইডি কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। পরে সিআইডির একটি দল এসে তাকে নিয়ে যায়।
মামলা ও আইনগত পদক্ষেপের বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানান, সালমান শাহ হত্যা মামলার ১১ জন এজাহারনামীয় আসামির তালিকায় ডনের নাম রয়েছে। গত বছর আদালত তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। সে সময় মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আসামিদের বিদেশযাত্রায় বাধা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।
তিনি আরও জানান, বিমানবন্দর থেকে আটকের পর সিআইডি হেফাজতে নিয়ে ডনকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। বহুল আলোচিত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ক্রিকেট | ৯ আগস্ট, ২০২৬
ভারত | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
রাজধানী | ৯ আগস্ট, ২০২৬
মাগুরা | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।