এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। দীর্ঘ ক্যারিয়ারে রুপালি পর্দার সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। ক্যারিয়ারের শুরুর দিকে গুলশানের এক সাধারণ তরুণীর প্রেমে পড়েছিলেন এই তারকা। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে সেই পুরোনো প্রেমের কথা অকপটে স্বীকার করে শাকিব জানিয়েছেন, সেই তরুণীকেই মনের গভীর থেকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি।
চিত্রনায়িকা পূর্ণিমার সঞ্চালনায় একটি টেলিভিশন টক শো-তে অতিথি হিসেবে হাজির হয়ে অতীত জীবনের এই স্মৃতি রোমান্থন করেন শাকিব খান। অনুষ্ঠানে পূর্ণিমা প্রশ্ন তোলেন, মিডিয়ার বাইরের এক মেয়ের সঙ্গে একসময় শাকিবের গভীর প্রেম ছিল এবং তাঁকে বিয়ে করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন শাকিব।
পূর্ণিমার প্রশ্নের উত্তরে বিষয়টি চেপে না রেখে ঢালিউডের এই ‘কিং খান’ বলেন, “আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। মেয়েটি আমাকে খুব ভালোবাসত। সত্যি সত্যি আমি তার সঙ্গেই সেটেল্ড হতে চেয়েছিলাম।”
জানা যায়, শাকিবের নিজ বাসার কাছাকাছিই ছিল সেই তরুণীর বাড়ি। সময়ের সঙ্গে জীবনের গতিপথ বদলে গেলেও স্মৃতি আজও তাড়া করে বেড়ায় এই নায়ককে। শাকিব বলেন, “আমি মাঝেমধ্যে একা একা বসে ভাবি—কাকে চাইলাম, কাকে ভালোবাসলাম আর কোথায় এসে পৌঁছালাম! তবে সে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্য (ডিজার্ভ করে)। আমি মন থেকে চাই সে খুব ভালো থাকুক।”
বর্তমানে নিজের কাজ ও সিনেমা নিয়েই ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। তবে পুরোনো এই প্রেমের স্বীকারোক্তি সামাজিক মাধ্যমে নতুন করে তাঁর ভক্তদের নজর কেড়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।