এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কলকাতার ফুটবলপ্রেমীদের সামনে সরাসরি মাঠে দেখা যেতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। ২০২৬ বিশ্বকাপের পর নতুন মৌসুমে নিজেদের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসার পরিকল্পনা করছে সেলেসাওরা। আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছে ফুটবলের শহর 'কলকাতা'।
সংবাদমাধ্যম ‘ইএসপিএন ব্রাজিল’ জানিয়েছে, ম্যাচটি আয়োজনের লক্ষ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং ভারতীয় আয়োজকদের মধ্যকার আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সব চুক্তি ও পরিকল্পনা সফল হলে অক্টোবরের শুরুতেই কলকাতার মাঠে গড়াবে ম্যাচটি। তবে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
ভারতে আসার ঠিক আগেই অস্ট্রেলিয়ায় সফর করবে ব্রাজিল। আন্তর্জাতিক বিরতিতে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ফিফার বর্ধিত আন্তর্জাতিক বিরতিকে কাজে লাগিয়ে সফরে যুক্ত করা হচ্ছে কলকাতাকে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচের নির্ধারিত বিরতি থাকায় টানা এই সফরে অস্ট্রেলিয়া ও ভারতের ম্যাচগুলো সহজেই আয়োজন করতে পারবে সিবিএফ।
ভারতে, বিশেষ করে কলকাতায় ব্রাজিলের বিশাল অনুরাগী গোষ্ঠী রয়েছে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগানোর পাশাপাশি এশিয়ার নতুন আন্তর্জাতিক বাজারে দলের অবস্থান সুসংহত করতেই এই উদ্যোগ। তবে এ সময় ইউরোপের ক্লাব ও দলগুলো উয়েফার প্রতিযোগিতায় ব্যস্ত থাকায় ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে এশিয়ারই কোনো দেশকে বেছে নেওয়া হতে পারে।
উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে আকস্মিকভাবে বিদায় নিতে হয়েছিল পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিলকে। অস্ট্রেলিয়া ও ভারত সফরের মধ্য দিয়ে মূলত ২০৩০ বিশ্বকাপের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে হলুদ জার্সিধারীরা।
জুন ১৮, ২০২৬
জুন ১৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।