এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বকাপের বিরতি কাটিয়ে ইন্টার মায়ামির শুরুর একাদশে ফিরেই নিজের রাজকীয় ছন্দ দেখালেন লিওনেল মেসি। জোড়া গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করালেন আরও একটি গোল। আর্জেন্টাইন মহাতারকার এমন উজ্জ্বল পারফরম্যান্সে লিগস কাপের প্রথম ম্যাচেই ৪-২ গোলের বড় জয় পেয়েছে মায়ামি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে মায়ামির 'নু স্টেডিয়ামে' আয়োজিত ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের জন্য কিছুটা ধাক্কার ছিল। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই রোমান তোরেসের পাস থেকে চমৎকার গোল করে সান লুইসকে এগিয়ে দেন ডেভিড রদ্রিগেস।
তবে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াতে সময় নেয়নি মায়ামি। ঠিক সাত মিনিট পর, অর্থাৎ ১১তম মিনিটে নোয়া অ্যালেনের বাড়ান নিখুঁত পাস থেকে নিখাদ শটে বল জালে জড়িয়ে মায়ামিকে ১-১ সমতায় ফেরান অধিনায়ক মেসি।
সমতায় ফেরার পর প্রতিপক্ষের ওপর আক্রমণের ধার বাড়ায় মায়ামি। ২৬তম মিনিটে অ্যালেনের আরেকটি পাসের সঠিক ব্যবহার করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া।
বিরতির ঠিক আগে আবার জ্বলে ওঠে ‘মেসি-অ্যালেন’ জুটি। ৪৪তম মিনিটে অ্যালেনের পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোলটি করেন মেসি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবার মেসির নেওয়া কর্নার কিক থেকে অসাধারণ হেডে বল জালে পাঠান মিকায়েল। ফলে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি। এই অর্ধে মেসির জোড়া গোলের পাশাপাশি সতীর্থ অ্যালেন করে বসেন সহায়তার (অ্যাসিস্ট) হ্যাটট্রিক।
দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে সান লুইসের হয়ে রাফায়েল ইয়োরেন্তে একটি গোল শোধ করে ব্যবধান ৪-২ করেন। তবে এরপর আর মায়ামির শক্তিশালী রক্ষণভাগ ভেদ করতে পারেনি মেক্সিকান ক্লাবটি। ফলে ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকেরা।
বিশ্বকাপের পর ক্লাবের হয়ে নিজের প্রথম ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে বদলি হিসেবে নেমে আলো ছড়াতে পারেননি মেসি। তবে শুরুর একাদশে ফিরেই জোড়া গোল ও এক অ্যাসিস্টে প্রমাণ করলেন—তিনি নিজের চেনা ছন্দেই আছেন।
লিগস কাপে ইন্টার মায়ামি আগামী শনিবার তাদের পরবর্তী ম্যাচে মেক্সিকোর আরেক ক্লাব মনতেরের মুখোমুখি হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।