এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম লুংলে পাড়ার বম সম্প্রদায়ের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাসদরের আর্থিক সহায়তায় ও উদ্যোগে সেখানে একটি সৌরচালিত (সোলার পাম্প) সুপেয় পানির পাম্প স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন বান্দরবান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, "পার্বত্য অঞ্চলের পাহাড়ি বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘব এবং জীবনমান উন্নয়নের নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে রোয়াংছড়ির এই দুর্গম এলাকায় সৌরচালিত পানির পাম্পটি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় এলাকাবাসীর পানির তীব্র সংকট দূর হবে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত হওয়ায় সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন লুংলে পাড়ার বম সম্প্রদায়ের বাসিন্দারা। সুপেয় পানি পেয়ে পাড়াবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ প্রকাশ পায়।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, লুংলে পাড়ার কার্বারী/প্রধান এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।