এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢালিউড ইন্ডাস্ট্রিতে প্রায় তিন দশকের ক্যারিয়ার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার। এই দীর্ঘ সময়ে দর্শকদের অসংখ্য জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। ক্যারিয়ারের বেশির ভাগ সিনেমাতেই তাঁকে দেখা গেছে ‘মিষ্টি মেয়ে’র চরিত্রে। তবে এবার নিজের সেই চেনা ইমেজ ভেঙে পর্দায় খলনায়িকা বা ভিলেন হিসেবে হাজির হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
গত ১১ জুলাই ছিল পূর্ণিমার জন্মদিন। এই উপলক্ষে চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে হাজির হয়ে নিজের এই সুপ্ত ইচ্ছার কথা জানান তিনি। পূর্ণিমা বলেন, দীর্ঘ অভিনয় জীবনে নানামাত্রিক চরিত্রে কাজ করলেও কখনো খলচরিত্রে অভিনয়ের সুযোগ পাননি। ভবিষ্যতে এমন একটি জাঁদরেল চরিত্রে অভিনয় করতে চান, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে এবং অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ তৈরি করবে।
নিজের এই ইচ্ছার কথা জানিয়ে পূর্ণিমা বলেন, ‘আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যার প্রতি মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে।’
অভিনেত্রীর ধারণা, তাঁর চেহারার কোমলতার কারণেই হয়তো নির্মাতারা তাঁকে কখনো নেতিবাচক চরিত্রের জন্য ভাবেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই ভাবেন আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক জমবে না। দর্শকেরা আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত। তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো।’
উল্লেখ্য, ১৯৯৮ সালে জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে পূর্ণিমার। প্রথম সিনেমাতেই রোমান্টিক নায়িকা হিসেবে দর্শকদের নজর কাড়েন তিনি। তবে বিগত কয়েক বছর ধরে অভিনয়ে কিছুটা অনিয়মিত এই অভিনেত্রী। মাঝেমধ্যে টেলিভিশনের পর্দায় সঞ্চালক কিংবা রিয়েলিটি শোর বিচারক হিসেবে দেখা গেলেও অভিনেত্রী হিসেবে তিনি অনেকটাই আড়ালে।
সবশেষ ২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছটকু আহমেদের ‘আহারে জীবন’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। এর আগে ২০২৩ সালে কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ ওয়েব সিরিজ দিয়ে ওটিটি মাধ্যমে নাম লেখালেও, এরপর আর নতুন কোনো ওটিটি কনটেন্টে তাঁকে দেখা যায়নি।
জুন ২৫, ২০২৬
আগস্ট ৩, ২০২৬
জুলাই ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।