এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও দেশে ফিরে বীরের মর্যাদা পেয়েছেন আরলিং হালান্ডরা। দীর্ঘ ২৮ বছর পর ফুটবলের বিশ্বমঞ্চে ফিরে এবার নিজেদের ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ সফর শেষ করেছে নরওয়ে। এই গৌরবময় অর্জনকে বরণ করে নিতে রাজধানী ওসলোতে সোমবার জড়ো হয়েছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী। রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে পুরো শহর পরিণত হয়েছিল এক উৎসবের নগরীতে।
নরওয়ের ফুটবলারদের দেশে ফেরার মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। জাতীয় দলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ফুটবলারদের বহনকারী বিমানটিকে নরওয়েজিয়ান সামরিক বাহিনীর যুদ্ধবিমান আকাশপথে পাহারা দিয়ে ওসলো বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসে। বিমানবন্দরে পা রাখার পর থেকেই শুরু হয় তাদের রাজকীয় সংবর্ধনা।
এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন নরওয়ের রাজপরিবারের শীর্ষ সদস্যরাও। বিশ্বকাপ চলাকালে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ উদযাপনে সমর্থকদের সঙ্গে যোগ দেন ক্রাউন প্রিন্স হাকোন। পুরো আসরজুড়ে দলের বিজয়ের পর অধিনায়ক মার্টিন ওদেগার্ড ও আরলিং হালান্ড যেভাবে ঢোল বাজিয়ে উল্লাস করতেন, ঠিক একইভাবে ক্রাউন প্রিন্সও ঢোল বাজিয়ে উদযাপনের সূচনা করেন। এরপর ফুটবলাররা একটি ছাদখোলা বাসে করে পুরো শহরজুড়ে শোভাযাত্রা করেন এবং রাস্তার দুই পাশে অপেক্ষারত হাজারো ভক্তের ভালোবাসার জবাব দেন।
এবারের বিশ্বকাপে নরওয়ের পথচলা ছিল দারুণ রোমাঞ্চকর। নিজেদের ইতিহাসে এবারই প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে তারা। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারিয়ে সেরা ৩২-এ জায়গা করে নেওয়ার পর নকআউট পর্বে আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে পা রাখে দলটি। এরপর ফুটবল বিশ্বকে চমকে দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে হালান্ড-ওদেগার্ডের দল।
অবশেষে কোয়ার্টার ফাইনালে এসে থামে নরওয়ের স্বপ্নযাত্রা। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সময়ে গোলশূন্য লড়াইয়ের পর, অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের একমাত্র গোলে বিদায় নিতে হয় তাদের। নরওয়েকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা থমাস টুখেলের ইংল্যান্ড ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনার।
আগস্ট ২০, ২০২৬
আগস্ট ৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২৮ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।