এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম পরিচিত ও গ্ল্যামারাস মুখ ইয়ামিন হক ববি। বড় পর্দায় সাহসী অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও তিনি বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত। তবে এই তারকাখ্যাতি ও বিলাসী জীবন সহজে আসেনি, এর পেছনে রয়েছে তাঁর দীর্ঘ সংগ্রাম। সম্প্রতি এক অনুষ্ঠানে ববি জানিয়েছেন, অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে অর্জন করা এই জীবন তিনি বেশ উপভোগ করছেন এবং তা ছেড়ে সাধারণ জীবনে ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই তাঁর নেই।
সম্প্রতি এশিয়া পোস্টের বিশেষ ঈদ বিনোদনমূলক অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন এই চিত্রনায়িকা। উপস্থাপিকা শান্তা জাহানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে ববি তাঁর ক্যারিয়ার, ব্যক্তিগত পছন্দ ও অভিনয়জীবনের নানা অজানা তথ্য ভক্তদের সামনে তুলে ধরেন।
আলাপচারিতার একপর্যায়ে উপস্থাপিকা জানতে চান—কখনো এই তারকাখ্যাতি ছেড়ে সাধারণ জীবনযাপন করার ইচ্ছা জাগে কি না? জবাবে ববি জানান, বর্তমানের এই অবস্থানে পৌঁছাতে তাঁকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। পরিবার ও সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে রীতিমতো লড়াই করে নিজের পথ তৈরি করতে হয়েছে।
বিলাসী জীবনযাপন প্রসঙ্গে ববি বলেন, "এমন একটি জীবনের জন্য আমাকে প্রচুর পরিশ্রম ও লড়াই করতে হয়েছে। তাই নিজের ইচ্ছায় এই অর্জন ছেড়ে দেওয়ার কথা ভাবার কোনো সুযোগ নেই।" বর্তমানে এই বিলাসী জীবনই তাঁর কাছে স্বাভাবিক এবং এটিই তাঁর ‘কমফোর্ট জোন’ বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ববির। এরপর বিভিন্ন সিনেমায় অ্যাকশনধর্মী চরিত্রে সাবলীল অভিনয় ও গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি। সদ্যসমাপ্ত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ববি অভিনীত নতুন সিনেমা ‘তছনছ’। বদিউল আলম খোকন পরিচালিত এই সিনেমাটি দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, যেখানে ববির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক মুন্না খান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।