এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার তৈকাতাং এলাকায় সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ (২৪ জুন,২০২৬) সকাল আনুমানিক ১০:৪০ মিনিটে গোলাগুলির এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাগুলির ঘটনায় সংগঠনটির একজন সদস্য নিহত এবং একজন আহত হয়েছেন। ঘটনায় নিহত ব্যক্তি হলেন ববিন ত্রিপুরা। তিনি রামগড় উপজেলার মাজারা টিলা গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তি সুনিল ত্রিপুরা। তিনি কমল বিকাশ ত্রিপুরা ও তিরবালা ত্রিপুরার ছেলে। তাঁর বাড়ি রামগড় উপজেলার দাতারাম পাড়ায়। জানা গেছে, আহত সুনিল ত্রিপুরা বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় ইউপিডিএফ'র কোন বক্তব্য জানা যায়নি।
জুলাই ৬, ২০২৬
আগস্ট ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।