এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের ব্যক্তিজীবন নিয়ে বিনোদনপাড়ায় আলোচনা থামছেই না। গত কয়েক মাস ধরে তার বিবাহবহির্ভূত সম্পর্ক এবং দাম্পত্য কলহের খবর তামিলনাড়ুর বিনোদনজগৎ ও রাজনৈতিক মহলে তুমুল চর্চায় রয়েছে। এর মধ্যেই এই অভিনেতার বিবাহবিচ্ছেদ মামলাটি নতুন এক মোড় নিল।
গত ১৫ জুন চেঙ্গলপত্তু পারিবারিক আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হননি বিজয় কিংবা তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম—কোনো পক্ষই। উভয় পক্ষের অনুপস্থিতির কারণে আদালত আগামী ৭ আগস্ট পর্যন্ত মামলার সমস্ত আইনি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।
দীর্ঘ ২৫ বছরের বৈবাহিক জীবনের ইতি টানতে চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালতের দ্বারস্থ হন বিজয়ের স্ত্রী সংগীতা। বিবাহবিচ্ছেদের আবেদনে তিনি বিজয়ের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন। সংগীতার দাবি, ২০২১ সালে তিনি প্রথম বিজয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন। এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে মেলামেশা বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বিজয় তা রক্ষা করেননি এবং সম্পর্কটি চালিয়ে যান। এই পরিস্থিতির কারণে তাকে এবং তাদের সন্তানদের সামাজিকভাবে চরম হেনস্তা ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে সংগীতা উল্লেখ করেন। এছাড়াও স্বামীর বিরুদ্ধে আর্থিক সীমাবদ্ধতা বা বঞ্চনার অভিযোগও এনেছেন তিনি।
ব্যক্তিগত ও পারিবারিক এই টানাপড়েনের প্রভাব পড়েছে থালাপতি বিজয়ের চলচ্চিত্র ক্যারিয়ারেও। রাজনীতিতে পুরোপুরি মনোনিবেশ করার আগে তার শেষ সিনেমা হিসেবে পরিচিত ‘জনা নায়াগান’-এর মুক্তি আবারও পিছিয়ে গেছে। ভারতের সেন্সর বোর্ডের নানা জটিলতা এবং তামিলনাড়ুর বর্তমান সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে চলতি বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
পারিবারিক সংকট ও রাজনৈতিক ব্যস্ততা—সব মিলিয়ে বর্তমানে বেশ চাপের মুখেই রয়েছেন এই তারকা। উল্লেখ্য, ‘জনা নায়াগান’ সিনেমায় থালাপতি বিজয়ের পাশাপাশি পূজা হেগড়ে, মামিতা বাইজু ও ববি দেওলের মতো তারকাদের অভিনয় করার কথা রয়েছে। এখন দেখার বিষয়, পর্দার এই ‘মহাতারকা’ বাস্তব জীবনের এসব ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিকূলতা কীভাবে সামাল দেন।
জুলাই ৪, ২০২৬
এপ্রিল ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।