এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দক্ষিণী সিনেমার দুই প্রজন্মের জনপ্রিয় তারকা নান্দামুরি বালাকৃষ্ণা ও কাজল আগরওয়াল। বয়সের বড় ব্যবধান থাকা সত্ত্বেও ‘এনবিকে ১০৮’ সিনেমায় তাদের রসায়ন দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার নতুন একটি সিনেমায় ফের জুটি বাঁধতে যাচ্ছেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যম সিয়াসাত ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নির্মাতা গোপীচাঁদ মালিনেনির নতুন সিনেমা ‘এনবিকে ১১১’ (ওয়ার্কিং টাইটেল)-এ একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। ৬৫ বছর বয়সি প্রবীণ অভিনেতা বালাকৃষ্ণার সঙ্গে ৪০ বছর বয়সি কাজলের বয়সের পার্থক্য প্রায় ২৫ বছরের। হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে প্রবীণ এই অভিনেতার রোমান্সের খবরটি ইতোমধ্যেই নেটদুনিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে, এই সিনেমায় নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। কিন্তু তার শিডিউল জটিলতা এবং পারিশ্রমিকের বিষয়টি সিনেমার বাজেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় প্রযোজকরা সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। এরপরই সিনেমাটিতে যুক্ত করা হয় কাজল আগরওয়ালকে। বালাকৃষ্ণার সঙ্গে কাজলের পূর্ববর্তী কাজের সফলতা এবং কমার্শিয়াল সিনেমায় তার দারুণ অভিজ্ঞতার কারণেই তাকে চূড়ান্ত করা হয়। এতে প্রজেক্টটি যেমন সময়মতো এগোবে, তেমনি সিনেমার তারকা আকর্ষণও বজায় থাকবে।
আধুনিক তেলেগু সিনেমায় সব ধরনের দর্শককে প্রেক্ষাগৃহে টানতে প্রবীণ সুপারস্টারদের সঙ্গে প্রতিষ্ঠিত ও জনপ্রিয় অভিনেত্রীদের জুটি বাঁধার ট্রেন্ড বেশ পরিচিত। বালাকৃষ্ণা ও কাজলের এই অসম জুটি আগে সফল হওয়ায় নির্মাতারা বেশ আশাবাদী।
এদিকে, বাজেটের সঙ্গে সামঞ্জস্য রাখতে কেবল নায়িকা পরিবর্তনই নয়, সিনেমাটির চিত্রনাট্য ও কারিগরি দিকগুলোতেও বেশ কিছু পরিবর্তন আনছেন নির্মাতারা। আপাতত সিনেমাটির অফিশিয়াল নাম ও ফার্স্ট লুক প্রকাশের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
জুলাই ১৪, ২০২৬
আগস্ট ৯, ২০২৬
সেপ্টেম্বর ৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।