এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ শফিকুল ইসলাম (৩৪) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মহাসড়কের দড়িকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম লাভলু ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহাদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাতে টহল দিচ্ছিল। এ সময় দড়িকান্দি এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাঁও গ্রামের মৃত জহর আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকায় কামাল নামের এক ঠিকাদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দণ্ডবিধি আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুতই তাকে আদালতে সোপর্দ করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।