এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ও বিজ্ঞান মেলা জাঁকজমকপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ ব্যতিক্রমধর্মী মেলার পরিসমাপ্তি ঘটে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প, বৈজ্ঞানিক গবেষণাধর্মী কাজ ও প্রযুক্তিনির্ভর চিন্তাধারা উপস্থাপন করে। মেলার প্রতিটি স্টলেই ছিল সৃজনশীলতার ছোঁয়া, নতুন কিছু করার অদম্য স্পৃহা এবং ভবিষ্যৎ নির্মাণের স্বপ্নময় প্রত্যয়।
সমাপনী দিনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী।
সভাপতির বক্তব্যে মো. মোজাম্মেল হক রাজু বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর। এই বাস্তবতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। বিজ্ঞান মেলা তাদের চিন্তার দুয়ার খুলে দেয়, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে শাণিত করে। একটি উন্নত জাতি গঠনে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন,ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের মূল শক্তি বিজ্ঞান ও প্রযুক্তি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্ভাবক, গবেষক ও নেতৃত্বদানকারী প্রজন্ম। তাদের সৃজনশীল চিন্তা ও গবেষণার মাধ্যমে দেশ এগিয়ে যাবে নতুন উচ্চতায়।
তিনি আরও বলেন,সরকার বিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, নতুন কিছু করার সাহস জোগায় এবং প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গড়ার পথে তাদের অনুপ্রাণিত করে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সচেতন মহলের অভিমত, এই বিজ্ঞান মেলা শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজন নয়,এটি তরুণদের স্বপ্ন দেখার, ভাবনার জগৎকে প্রসারিত করার এবং নিজেদের সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করার এক অনন্য প্ল্যাটফর্ম। এখান থেকেই জন্ম নেবে আগামী দিনের বিজ্ঞানী, উদ্ভাবক ও প্রযুক্তিনেতা।
বাংলাদেশের আগামীর পথচলায় এই তরুণ প্রজন্মের মেধা, কৌতূহল ও অদম্য সাহসই হয়ে উঠবে সবচেয়ে বড় শক্তি এমন প্রত্যাশাই সবার।
আগস্ট ৮, ২০২৬
এপ্রিল ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।