এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গণমানুষের পদচারণায় মুখরিত হতে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। এর আগে গতকাল বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনের পর থেকেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রথম দিন দর্শনার্থীদের জন্য বরাদ্দ থাকা মোট ৯০০টি টিকিট গতকাল বিকেল ৪টার মধ্যেই বিক্রি শেষ হয়ে গেছে।
জাদুঘরে যা দেখতে পাবেন দর্শনার্থীরা
জাদুঘরটিতে জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোর ঐতিহাসিক ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। এতে স্থান পেয়েছে আন্দোলনকালের স্মৃতিচিহ্ন, শহীদ ও আহতদের স্মারক, দুর্লভ আলোকচিত্র, ভিডিও চিত্র, গুরুত্বপূর্ন দলিল, আন্দোলনকারীদের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী এবং নানা ধরনের ডিজিটাল প্রদর্শনী।
দর্শনার্থী প্রবেশ ও টিকিটের নিয়মাবলী
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, বিপুল ভিড় সামলানো এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থীকে মূল ভবনে প্রবেশের সুযোগ দেওয়া হবে। দর্শনার্থীদের টিকিট সংগ্রহের জন্য অনলাইন বুকিং ব্যবস্থার পাশাপাশি স্থানীয় কাউন্টারও খোলা রাখা হয়েছে।
প্রতিদিন তিনটি নির্দিষ্ট সময় বা স্লটে ৩০০ জন করে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন:
সকালের স্লট: বেলা ১১টা থেকে দুপুর ১টা
দুপুরের স্লট: দুপুর ১টা থেকে বিকেল ৩টা
সংধ্যকালীন স্লট: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
উল্লেখ্য, টিকিটে উল্লেখিত সময়ের মধ্যেই দর্শনার্থীদের প্রবেশ করতে হবে। কোনো স্লট পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিনের জন্য আগাম টিকিট বুক করতে হবে।
টিকিটের মূল্য
জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সীমিত দর্শনার্থী প্রবেশের বিষয়ে জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব জানান, দর্শনার্থীদের চাপ সামলানো এবং সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থেই শুরুতে প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে।
উদ্বোধনী দিনের নানা ঘটনা
এর আগে গত মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের প্রথম দিনটি কেবল জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল।
তবে গতকাল উদ্বোধনের দিন ভারী বৃষ্টি উপেক্ষা করেই ফটকের সামনে উৎসুক জনতার ঢল নামে। দীর্ঘ সময় অপেক্ষা করেও ভেতরে ঢোকার অনুমতি না পাওয়ায় একপর্যায়ে ক্ষুব্ধ আন্দোলনকারী, আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা মূল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সে সময় অন্যান্য দর্শনার্থীরাও ভেতরে ঢোকেন এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন।
জুন ১১, ২০২৬
ফেব্রু ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।