এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর সরকারি বেতনের প্রায় পুরো অংশই এতিমখানায় দান করে দিতেন বলে দাবি করেছেন তাঁর সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। আজ মঙ্গলবার (৭ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
ফেসবুক পোস্টে মারুফ কামাল খান লেখেন, ১৯৯০ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। দায়িত্ব নেওয়ার পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রাপ্য সরকারি বেতন থেকে প্রতি মাসে মাত্র ১ টাকা রেখে বাকি পুরো অর্থটিই এতিমখানায় দান করে দিতেন।
তিনি আরও জানান, পরবর্তী সময়ে বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনকালেও খালেদা জিয়া তাঁর প্রাপ্ত বেতনের একটি বড় অংশ বিভিন্ন সামাজিক ও দাতব্য কাজে ব্যয় করতেন। দুস্থ, দরিদ্র ও এতিমদের আর্থিক সহায়তার পাশাপাশি বহু মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার খরচও তিনি ব্যক্তিগতভাবে বহন করতেন। তবে এসব মানবিক কাজ নিয়ে প্রচার করার বিষয়ে তাঁর কোনো আগ্রহ ছিল না।
খালেদা জিয়ার মানবিক উদ্যোগের একটি উদাহরণ তুলে ধরে সাবেক এই প্রেস সচিব জানান, ২০০১ সালের এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী এক অত্যন্ত দরিদ্র শিক্ষার্থীর উচ্চশিক্ষার যাবতীয় ব্যয়ভার বহন করেছিলেন বেগম খালেদা জিয়া। তাঁর সেই সহায়তায় পড়াশোনা শেষ করে ওই শিক্ষার্থী পরবর্তী সময়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বর্তমানে তিনি সরকারের একজন যুগ্ম সচিব হিসেবে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।