এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধ সংক্রান্ত যেকোনো অভিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে নিজের উদ্যোগে আটকে রাখা কিংবা শারীরিক নির্যাতন করা থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) দূতাবাস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে অবস্থানকালে কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে কিংবা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে প্রবাসীরা যেন কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেন। এ ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করতে হবে। প্রয়োজনে দেশটির জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও স্পষ্ট করেছে যে, কারো বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেও তাকে নিজেদের হেফাজতে নেওয়া, আটকে রাখা কিংবা শারীরিকভাবে নির্যাতন করা সৌদি আরবের প্রচলিত আইনে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে কঠোর আইনি শাস্তির মুখোমুখি হতে হবে।
বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে স্থানীয় আইন ও বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলার এবং এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।