এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্বপ্নে দেখেছিলেন ছোট যমুনা নদী সাঁতরে পার হতে পারলে দীর্ঘদিনের মাথাব্যথা ভালো হয়ে যাবে। বিশ্বাসের সেই মানত পূরণ করতে গিয়ে আর পাড়ে ফেরা হলো না শাহিদা বানু (৩০) নামের এক গৃহবধূর। নদীতে সাঁতার কাটার সময় পানিতে ডুবে তার করুণ মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৬ জুলাই) বিকেলে নওগাঁ শহরের বিহারী কলোনি এলাকার ছোট যমুনা নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত শাহিদা বানু নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহিদা বানু দীর্ঘদিন ধরে তীব্র মাথাব্যথায় ভুগছিলেন। সম্প্রতি তিনি স্বপ্নে দেখেন, ছোট যমুনা নদী দুইবার সাঁতরে পার হতে পারলে তার এই রোগ ভালো হয়ে যাবে। এই বিশ্বাস থেকে সোমবার বিকেলে তিনি নদীর পূর্ব পাড়ে অবস্থিত জিন্দা পীরের মাজারে যান। সেখানে মানত শেষে তিনি একাই নদী পার হওয়ার জন্য পূর্ব পাড় থেকে সাঁতার কেটে পশ্চিম পাড়ের উদ্দেশ্যে রওনা হন।
কিন্তু সাঁতরে নদীর মাঝামাঝি স্থানে পৌঁছালে তিনি হঠাৎ পানিতে তলিয়ে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে নৌকা নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তার কোনো সন্ধান পাননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ওই গৃহবধূর নিথর দেহ উদ্ধার করে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
আগস্ট ১২, ২০২৫
নভেম্বর ২১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।