এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে নদী থেকে অর্ধ লক্ষ টাকার তিনটি অবৈধ সুতি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
ইউএনও রাকিবুল হাসান জানান, দেশীয় মাছ ও জলজ প্রাণী সংরক্ষণে নিয়মিতভাবে নদী ও বিলে নিষিদ্ধ সুতি ও চায়না দুয়ারী রিং জাল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে দিনে অভিযান শেষে কর্মকর্তারা ফিরে আসার পর রাতে কিছু অসাধু ব্যক্তি পুনরায় এসব নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে জানতে পারেন, উপজেলার মিরাট এলাকার ১নং, ২নং ও ৩নং স্লুইস গেটে অবৈধ সুতি জাল ফেলে মাছ ধরা হচ্ছে। খবর পেয়ে রাণীনগর ক্যাম্পের সেনাবাহিনীর একটি টহল দলকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন তিনি। প্রায় দুই ঘণ্টার এই অভিযানে তিনটি অবৈধ সুতি জাল জব্দ করে তা ধ্বংস করা হয়।
এছাড়া তিনটি স্লুইস গেটের পানি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী কর্মকর্তা। তিনি আরও বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অক্টোবর ৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।