এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণের পর সন্ধ্যায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রানীনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, "বিএনপি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটি দীর্ঘকাল ধরে দেশের গণতন্ত্র ও উন্নয়নে অত্যন্ত গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।" তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য দেশের জনগণের সাথে একাত্ম হয়ে একটি সমৃদ্ধিশালী, সুখী ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা।"
রেজু উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং একটি সমৃদ্ধিশালী ও সুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। দেশের অগ্রগতি ও জনগণের কল্যাণে একত্রিত হয়ে কাজ করার জন্য তিনি দলীয় কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আজাদ আলী প্রাংসহ উপজেলা বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।