এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ৯টার দিকে মারা যান তিনি। নিহত ব্যক্তির নাম সিদ্দিক হোসেন মোল্লা (৪৫)। তিনি নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে বলে জানা গেছে।
গত ৪ ফেব্রয়ারি ভারতীয় জাল রুপি লেনদেনের সময় সিদ্দিক মোল্লা ও মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে মান্দা থানা-পুলিশ। এর পর থেকে তাঁরা দুজনেই নওগাঁ কারাগারে হাজতবাস করছিলেন।
সিদ্দিক মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ৪ ফেব্রয়ারি গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।
ওসি মনসুর রহমান আরও বলেন,এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তার দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল,জিজ্ঞাসাবাদ শেষে গত ১৩ ফেব্রয়ারি তাদের দুজনকে আদালতের মাধ্যমে আবারও নওগাঁ কারাগারে পাঠানো হয়।
এ প্রসঙ্গে নওগাঁ জেল সুপার নজরুল ইসলাম বলেন,সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাজতি সিদ্দিক মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে কারাগার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালের মাধ্যমে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
ফেব্রু ১, ২০২৬
জানু ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ১ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।