এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজে ও স্বল্প ব্যয়ে বিচারিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ৫নং বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এজলাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।
বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম এবং ভোঁ-পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিমুদ্দিন। এ সময় বিশা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, "গ্রাম আদালত সরকার ও তৃণমূল জনগণের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন। গ্রামের সাধারণ মানুষ যাতে কোনো প্রকার হয়রানি ছাড়া অত্যন্ত কম সময়ে ও নামমাত্র খরচে ন্যায়বিচার পায়, সেই লক্ষ্যেই সরকার প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতকে কার্যকর করার উদ্যোগ নিয়েছে।"
তিনি আরও বলেন, "এই এজলাস সক্রিয় হওয়ার ফলে এখন থেকে এলাকার ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধগুলো স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা সম্ভব হবে। এর ফলে থানা ও উচ্চ আদালতে মামলার দীর্ঘসূত্রিতা ও জট কমবে এবং গ্রামীণ সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।"
উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা নবনির্মিত গ্রাম আদালতের এজলাস কক্ষ পরিদর্শন করেন এবং এর সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।
উল্লেখ্য, ৫নং বিশা ইউনিয়ন পরিষদের নিজস্ব বাস্তবায়নে এই আদালত এজলাসটি প্রস্তুত ও সম্পন্ন করা হয়েছে।
অক্টোবর ২৮, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।