এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁর আত্রাইয়ে চেয়ারমান পদে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.এবাদুর রহমান এবাদ, ভাইস চেয়ারম্যান পদে শেখ হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী বেগম বেসরকাবিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ মে) রাত সাড়ে ১০টায় সহকারী রির্টানিং কর্মকর্তা আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সঞ্চিতা বিশ্বাস উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ফলাফল ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক ২১৪৭৬, নিকটতম আজিজুর রহমান পলাশ জোড়া ফুল ১৩৪৭৮, ভাইস চেয়ারম্যান (পুরুষ) হাফিজুল ইসলাম শেখ ৩৩২৩৩ নিকটতম আফছার আলী প্রামানিক ৩২০৮১ তালামার্কা এবং মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী চৌধুরী ৩৬৫২৯ বিজয়ী, নিকটতম মিতু বানু ২৯৯১১ বল মার্কা।
এ নির্বাচনে আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। উপজেলার ৬৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোট পড়েছে ৪২.৭৯ শতাংশ। ভোট অধিকার প্রয়োগ করেছেন ৭২ হাজার ৪১৭ জন। ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত আত্রাই উপজেলা। উপজেলায় মোট ভোটার সংখ্যা ভোটার সংখ্যা ১ লক্ষ ৭০ হাজার ১৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৭২, মহিলা ভোটার সংখ্যা ৮৩ হাজার ৩৭৮ এবং তৃতীয় লীঙ্গের ভোটার সংখ্যা ২
এ নির্বাচনে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে পর্যপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা ছিলেন। কেন্দ্রের বাহিরে মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও র্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেট টহল জোরদার ছিল।
মার্চ ২৫, ২০২৬
সেপ্টেম্বর ৭, ২০২৪
জুলাই ৯, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।