এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নড়াইল জেলার শাহাবাদ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে বৃহস্পতিবার (১৮ জুন) ব্যতিক্রমী ও মানবিক এক আয়োজনের সাক্ষী হলো এলাকার মানুষ। নড়াইল জেলা আইনজীবী সমিতির শতাধিক সদস্য ওই বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়ে প্রবীণদের সঙ্গে কাটিয়েছেন এক হৃদয়স্পর্শী দিন। শুধু নড়াইল নয়, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকেও আইনজীবীরা এসে যোগ দেন এই আয়োজনে।
বৃদ্ধাশ্রমটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় নড়াইল বারের সদস্য অ্যাডভোকেট এ.এফ.এম. হিমায়েতুল্লাহ হিরুর উদ্যোগে। বর্তমানে সেখানে ১০-১২ জন প্রবীণ নারী-পুরুষ থাকেন, যদিও ধারণক্ষমতা রয়েছে ৪০ জনের। প্রবীণদের থাকা-খাওয়ার যাবতীয় ব্যয়ভার তিনিই বহন করে আসছেন বলে জানান।
ঈদের পর যেন এক পুনর্মিলনী অনুষ্ঠানের আবহ তৈরি হয় সেখানে। আইনজীবীরা শুধু প্রবীণদের সঙ্গে সময় কাটাননি, তাঁদের জন্য আয়োজন করা হয় দুপুরের খাবারের বিশেষ আয়োজন। আয়োজনে সার্বিক তত্ত্বাবধান করেন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট হিরু নিজেই। পাশে ছিলেন তার সহধর্মিণী সাবিনা ইয়াসমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল বারের সভাপতি সাংবাদিক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিয়াজ মাহমুদ তুহিন, পিপি অ্যাডভোকেট আব্দুল হক, সাবেক পিপি অ্যাডভোকেট ইমদাদুল হক, এপিপি অ্যাডভোকেট ইমরুল হাসান সনেট, পিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, অ্যাডভোকেট হাসিবুর রহমান, নবীন আইনজীবী অ্যাডভোকেট ফাতেমা খাতুন, অ্যাডভোকেট রওশন আরা লিলি, অ্যাডভোকেট ইতি সাহা, অ্যাডভোকেট কানিজ ফাতেমা ও অ্যাডভোকেট শোহেলী খন্দকার।
বিভিন্ন জেলার মধ্যে মাগুরা বারের সদস্য অ্যাডভোকেট আবু মুসা, চাঁপাইনবাবগঞ্জ বারের অ্যাডভোকেট আকরাম হোসেন, নাটোরের এবং সুপ্রিম কোর্টের সদস্য অ্যাডভোকেট আনজুয়ার পারভীন রত্নাও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক তারিকুল ইসলাম, সাইফুল ইসলাম ও এ আলীসহ অনেকে।
বৃদ্ধাশ্রমে বসবাসরত কয়েকজন প্রবীণ জানান, তারা এখানে বেশ ভালো আছেন এবং নিয়মিত তিন বেলার খাবার পাচ্ছেন। তারা আইনজীবীদের এই উপস্থিতিতে ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এমন মানবিক উদ্যোগ সমাজে ভালোবাসা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। প্রবীণদের পাশে দাঁড়ানোই পারে একটি জাতিকে সভ্যতার চূড়ায় পৌঁছে দিতে।
জুন ২০, ২০২৬
নভেম্বর ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।