এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত কোনো ‘অনুগত’ বিরোধী দল হবে না। কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতার সংস্কৃতি থেকেও তারা বেরিয়ে আসতে চান। সরকারের গঠনমূলক ও জনকল্যাণমুখী কাজে সমর্থন দেওয়ার পাশাপাশি যেকোনো অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন হলে সিলেট মহানগর জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমরা এর ফলাফল মেনে নিয়েছি—তা খুশিতেই হোক কিংবা অখুশিতে। আমরা অতীতের মতো ‘নির্বাচন মানি না’—এমন নেতিবাচক সংস্কৃতিতে আর ফিরতে চাইনি। অন্ধ বিরোধিতার কারণে অতীতে দেশের অনেক ক্ষতি হয়েছে। আমরা তেমন বিরোধী দল হতে চাই না; যা সঠিক, আমরা সবসময় তারই সমর্থন দেব।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, “দেশ থেকে অপরাধ ও চাঁদাবাজি নির্মূল করতে পারলে আগামী পাঁচ বছরে বাংলাদেশ আমূল বদলে যাবে। তবে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা না গেলে এর মাশুল সবাইকে দিতে হবে।”
দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিশাল জনশক্তিকে সম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাদের বিশাল জনসমষ্টিকে যদি দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা যায়, তবে জাতীয় উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”
মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে জামায়াত আমির বলেন, “রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস। কুরআন কেবল মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র সৃষ্টিজগত ও মানবতার কল্যাণের বিধান হিসেবে নাজিল হয়েছে।”
সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মার্চ ২৬, ২০২৬
মে ১৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজনীতি | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৩০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।