এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শপথ পাঠ শেষে নিয়ম অনুযায়ী শপথ ফরমে স্বাক্ষর করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পর করমর্দন করেন।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ দুই দশক পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে আবারও সরকার গঠন করল দলটি। এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখের দেখা মিলেছে, যারা আগে কখনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেননি। উল্লেখ্য, তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হিসেবে সরাসরি সরকার পরিচালনার দায়িত্ব নিলেন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ দুপুর থেকেই জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া এভিনিউ লোকে লোকারণ্য হয়ে ওঠে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ সেখানে সমবেত হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি করে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে স্বৈরাচারী শাসনের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে যে পরিবর্তনের হাওয়া লেগেছিল, আজকের এই শপথের মাধ্যমে তা পূর্ণতা পেল। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির এই বিজয়কে দেশের গণতন্ত্রের জন্য একটি নতুন যাত্রা হিসেবে দেখা হচ্ছে।
ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে রাজনৈতিক বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ব্যাপারেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর এই বক্তব্যে জনমনে নতুন আশার সঞ্চার হয়েছে।
জুলাই ১১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।