এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপালগঞ্জের মুকসুদপুর থানা ভবনে হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি সরকারি গাড়িসহ বিভিন্ন মামলায় জব্দ করা অন্তত ১০টি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্র ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না। থানা অরক্ষিত থাকার সুযোগে বৃহস্পতিবার সকালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে একদল নেতাকর্মী থানা প্রাঙ্গণে অতর্কিত হামলা চালান।
হামলাকারীরা প্রথমে থানা ভবনের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেন। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে থানা প্রাঙ্গণে রাখা পুলিশের সরকারি জিপ ও বিভিন্ন সময়ে জব্দ করা মোটরসাইকেলসহ অন্তত ১০টি যানবাহন পুড়ে ভস্মীভূত হয়।
দলীয় কর্মসূচি ও অবরোধকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর অংশ হিসেবে বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবার সকাল থেকেও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে।
এদিকে প্রকাশ্য দিবালোকে থানায় হামলা ও অগ্নিসংযোগের পর মুকসুদপুর উপজেলা সদরজুড়ে চরম আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশপাশের এলাকার সাধারণ মানুষ সতর্ক অবস্থানে রয়েছেন।
সেপ্টেম্বর ১৬, ২০২৬
অক্টোবর ২০, ২০২৬
অক্টোবর ২৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।