এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবে মিসাইল হামলার আতঙ্কে তাড়াহুড়ো করে ছাদ থেকে নামার সময় সিঁড়ি থেকে পড়ে সৌরভ ইসলাম নামের এক বাংলাদেশি প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে দেশটির জেদ্দা শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলাম ও রেনু বেগম দম্পতির একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে জেদ্দায় সৌরভ তাঁর বাসার ছাদে যান। ওই সময় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল জেদ্দার আকাশসীমায় ধেয়ে আসতে দেখে তিনি তীব্র আতঙ্কিত হয়ে পড়েন। মিসাইল হামলা থেকে বাঁচতে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করলে পা পিছলে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে তাঁর সঙ্গে থাকা অন্যান্য সহকর্মীরা ঘুম থেকে উঠে সৌরভকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। মঙ্গলবার বিকেলে সৌদি আরব থেকে সহকর্মীরা ফোনে সৌরভের মৃত্যুর খবর তাঁর গ্রামের বাড়িতে জানান।
স্বজনরা জানান, সৌরভ জেদ্দার আলসাইম কোম্পানির মাধ্যমে একটি ব্যাংকে ‘টি-বয়’ হিসেবে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ছুটি কাটিয়ে তিনি পুনরায় সৌদি আরবে কর্মস্থলে ফিরে গিয়েছিলেন।
একমাত্র ছেলেকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা রেনু বেগম। বিলাপ করতে করতে তিনি বলেন, “সৌরভ আমার একমাত্র ছেলে। প্রতিদিন ফোনে আমার খোঁজখবর নিত। এখন কে আমার খবর নেবে? আমি শেষবারের মতো আমার কলিজার টুকরা ছেলের মুখটা দেখতে চাই, নিজের হাতে তাকে মাটি দিতে চাই।”
সৌরভের স্বজন তৌহিদুল ইসলাম জানান, সৌরভের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা প্রয়োজন। পরিবারটি দ্রুত মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করার দাবি জানিয়েছে।
এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ আনুষ্ঠানিক যোগাযোগ করেনি। তারা যোগাযোগ করলে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।”
আগস্ট ২, ২০২৬
সেপ্টেম্বর ১০, ২০২৬
সেপ্টেম্বর ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।