এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুরের ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ কার্যালয় লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয় চত্বরে থাকা পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার রাতে ভুরুলিয়া এলাকায় অবস্থিত ‘গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১’-এর অভিযোগ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে কার্যালয়ের ভেতরের একটি কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে মারে। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে স্তূপ করে রাখা পুরোনো কাঠের বৈদ্যুতিক খুঁটি এবং ট্রান্সফরমারের কাঠের বাক্সসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ রাজা মিয়া জানান, পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ভেতরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রায় এক ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মো. ইউসুফ আলী জানান, গভীর রাতে দুর্বৃত্তরা সীমানাপ্রাচীরের বাইরে থেকে পেট্রোলবোমা নিক্ষেপ করে নাশকতা চালানোর চেষ্টা করে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
নভেম্বর ১৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।