এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাড়ির একটি অংশে অগ্নিকাণ্ডের সৃষ্টি হলেও পুলিশ সদস্যদের তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী জানান, বাড়িটিতে সার্বক্ষণিক নিরাপত্তার অংশ হিসেবে তিনজন পুলিশ সদস্য পাহারায় নিয়োজিত ছিলেন। এর মধ্যেই দুর্বৃত্তরা বাড়িটির একটি পরিত্যক্ত অংশ লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে। সেখানে কিছু ভাঙা চেয়ার-টেবিল রাখা ছিল। আগুন লাগার পরপরই দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলতে সক্ষম হন। ফলে ফায়ার সার্ভিস ডাকার প্রয়োজন পড়েনি।
হামলাকারীদের শনাক্তের বিষয়ে সিএমপি কমিশনার বলেন, "ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে বাড়ির আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।"
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, "পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চালাচ্ছে। দ্রুতই এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।"
সেপ্টেম্বর ৯, ২০২৬
নভেম্বর ১৩, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।