এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন—রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার এবং খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) দেব্রত সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. তারেক সেকান্দার রাঙামাটি সদর সার্কেলে দায়িত্ব পালনের আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়িতে সংযুক্ত থাকলেও ইতিপূর্বে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলে সার্কেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত ১৮ আগস্ট তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। সেই মামলার আলোকেই তাঁকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালীন উভয় কর্মকর্তা বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সেপ্টেম্বর ১২, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।