এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন জয়ী জামায়াত জোট সংসদে তাদের নেতৃত্বের নাম চূড়ান্ত করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
একই সাথে বিরোধী দলীয় উপনেতা হিসেবে মনোনীত হয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া, সংসদীয় কার্যক্রমে শৃঙ্খলা ও সমন্বয়ের লক্ষ্যে বিরোধী দলীয় হুইপ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
এর আগে আজ দুপুর ১২টার দিকে শেরেবাংলা নগরের সংসদ ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেন জামায়াত ও এর মিত্র জোটের নবনির্বাচিত সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাঁদের আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে বিরোধী দলীয় নেতার মনোনয়ন সংক্রান্ত চিঠিটি স্পিকারের দপ্তরে জমা দেওয়া হয়।
সংসদে যোগ দেওয়ার বিষয়ে জোটের শীর্ষ নেতারা অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তাঁরা একটি কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবেন। জনগণের নায্য দাবি আদায়ে রাজপথের মতো সংসদেও তাঁরা সোচ্চার থাকবেন।
উল্লেখ্য, জামায়াত জোটের এই শপথ গ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তা কাজ করছিল। এর আগে জোটের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, সংবিধান সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে বিএনপি জোটের সংসদ সদস্যরা শপথ না নেওয়া পর্যন্ত তাঁরাও অপেক্ষায় থাকবেন। তবে আজ সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে পরিস্থিতির গুরুত্ব ও সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে তারা শপথ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
এদিকে, নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন এবং মন্ত্রিসভার শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।