এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিনের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান। তিনি রাষ্ট্রপতির বর্তমান বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘সিত্য গোপন’ করার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।
সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে যে মন্তব্য করেছেন, তা নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন জামায়াত আমির।
ফেসবুক পোস্টে ডাঃ শফিকুর রহমান লিখেছেন, "৫ই আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। পতিত ও পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি সেদিন উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতির উদ্দেশ্যে ভাষণে যা জানিয়েছিলেন, বর্তমান বক্তব্যে তিনি তা অস্বীকার করেছেন। অথচ সেদিন তিনি যা বলেছিলেন, আজ তার উল্টো কথা বলছেন।"
তিনি আরও প্রশ্ন তোলেন, "সেদিন কোটি কোটি মানুষ যা শুনলো এবং তিনি নিজে যা বললেন, তার সাথে বর্তমান বক্তব্যের এই অসঙ্গতির হিসেব রাষ্ট্রপতি কীভাবে মেলাবেন?"
রাষ্ট্রপতির এই দ্বিমুখী অবস্থানের সমালোচনা করে ডাঃ শফিকুর রহমান বলেন, "জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য বা গ্রহণযোগ্য হতে পারে না।"
উল্লেখ্য, ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করার পর রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছিলেন যে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ বা পদত্যাগপত্র তার কাছে নেই। রাষ্ট্রপতির এই পরস্পরবিরোধী বক্তব্য ঘিরেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
নীলফামারী | ১১ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ১১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।