এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটিতে স্থানীয় সাপ্তাহিক ‘চন্দনা’ পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজকে সভাপতি এবং দৈনিক ‘সমকাল’-এর উপজেলা প্রতিনিধি কাজী আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি কামরুল সিকদার (ভোরের কাগজ) ও দীপঙ্কর পোদ্দার (দেশ রূপান্তর), সহ-সাধারণ সম্পাদক এম জামান (বাংলাদেশের খবর, দৈনিক খোলাচোখ), সাংগঠনিক সম্পাদক আল মামুন রনি (খোলা কাগজ) এবং অর্থ সম্পাদক মো. তারিকুল ইসলাম (সম্পাদক, সাপ্তাহিক মানব দর্পণ)।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মুকুল বসু (আজকের বাংলা), প্রচার সম্পাদক এস এম রুবেল (আমার দেশ), শিক্ষা ও সমাজসেবা বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ নজীর মামুন (সম্পাদক, নজীর বাংলা) এবং তথ্য ও প্রকাশনা সম্পাদক পদে রাতুল খান (কালবেলা) নির্বাচিত হয়েছেন।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রবিউল খান (ভোরের চেতনা) ও টুটুল বসু (কালের খেয়া) এবং সাধারণ সদস্য হিসেবে নাগর মিয়া (চন্দনা) স্থান পেয়েছেন।
নবগঠিত এই কমিটি বোয়ালমারী উপজেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ ও সাংবাদিকদের পেশাগত কল্যাণে আগামী দুই বছর একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।