সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

মোঃ শামীম মিয়া, বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৪ পিএম
শেয়ার করুন:
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। 

এরই ধারাবাহিকতায় গতরাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর নিম্নেবর্ণিত বিভিন্ন বিওপির টহলদল কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করা হয়।

আলীনগর বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার-২০১৪/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিমপুর নামক স্থান হতে ২০ কেজি গাঁজা ও ০৯ বোতল মদ জব্দ করে।  

বিষ্ণপুর বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার-২০১৩/এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণপুর নামক স্থান হতে ২০ কেজি গাঁজা জব্দ করে।

এছাড়াও শ্যামনগর বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার-২০২০/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কল্যাণপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্যসমূহ পরবর্তীতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য জব্দ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।