এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ১৬ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার বানা ইউনিয়নের দক্ষিণ শিরগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেয়েটি চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তার বাবা একজন প্রবাসী। মেয়েটির সঙ্গে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরঝামা গ্রামের এক ছেলের বিয়ের আয়োজন চলছিল। মঙ্গলবার রাতে গায়েহলুদের অনুষ্ঠান শেষে বুধবার দুপুরে শতাধিক বরযাত্রী নিয়ে বরপক্ষ বিয়ে সম্পন্ন করতে কনে বাড়িতে হাজির হয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বিয়ের আয়োজন বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এ সময় কনের মায়ের কাছ থেকে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি বরপক্ষকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান বলেন, ‘বাল্যবিয়ের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং বিয়ে বন্ধ করে দেই। কনের মা লিখিত অঙ্গীকার করেছেন, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার বিয়ে দেবেন না।’
প্রশাসনের এমন উদ্যোগে এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।