এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরে ১০০ গ্রাম গাঁজাসহ সেলি বেগম নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ফরিদপুর শহরের শোভারামপুর ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শোভারামপুর ফুলতলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিজ বসতবাড়ির সামনে থেকে সেলি বেগমকে আটক করেন ডিএনসির সদস্যরা। পরবর্তীতে তার কাছে তল্লাশি চালিয়ে ৫০টি পুরিয়ায় রাখা মোট ১০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
আটকের পর সেলি বেগমকে ফরিদপুর জেলার ১ নম্বর আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে তাকে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেন আদালত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার জানান, মাদকের বিস্তার রোধে তাদের এ ধরনের ‘জিরো টলারেন্স’ নীতি এবং নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।