এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন— নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁদের দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান।
ভুক্তভোগী ক্যামেরাম্যান নজরুল ইসলাম শান্ত জানান, রাতে তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন নারীসহ তাঁরা একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে গাজীটোলা এলাকায় পৌঁছালে পেছন থেকে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান তাঁরা। গুলিতে তাঁদের মাথা, হাত ও পিঠ জখম হয়।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও ‘পিচ্চি রিয়াদ’ নামের দুজনকে তিনি চিনতে পেরেছেন। হামলার সময় পিচ্চি রিয়াদ তাঁকে ‘জামায়াত-শিবির কর্মী’ আখ্যা দিয়ে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় হারুন ও রায়হান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, হারুন ও তার সহযোগীরা ভিডিও দলের সদস্যদের তাদের প্রতিপক্ষ রায়হানের লোক মনে করে ভুলবশত এ হামলা চালিয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত হারুন ও পিচ্চি রিয়াদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সংযোগ পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে পেছন থেকে ছররা গুলি ছোড়া হলে কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সেপ্টেম্বর ২৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ক্রিকেট | ১৮ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১৮ আগস্ট, ২০২৬
সিরাজগঞ্জ | ১৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।