এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মতিয়ার রহমান মিঞার সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী।
স্মরণ সভায় দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রয়াত সাংবাদিক এস. এম. আবুল বাসারের স্মৃতিচারণ করে উপস্থিত ছিলেন তাঁর ছোট ভাই মো. সেলিম মোল্যা এবং মামা তাহাজ্জোত হোসেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রমজান আলী বিশ্বাস, সহ-অর্থ সম্পাদক মানিক সিকদার, সাংবাদিক সহিদুল ইসলাম, গৌতম বিশ্বাস, নাজমুল ও পার্থ রায় প্রমুখ।
আলোচনা শেষে প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. আবুল বাসারের রুহের মাগফিরাত কামনা এবং ক্লাবের উপদেষ্টা মেহেদী হাসান মুন্নু ও দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলামের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মফিজুর রহমান মুবিন।
অক্টোবর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।