এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় বিনোদনকেন্দ্র ‘ডিসি পার্ক’-এর সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে পার্কটির অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। ২০২৪-২০২৫ অর্থবছরে জেলা পরিষদের বাস্তবায়নে এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ২৫ হাজার টাকা। প্রকল্পটির কাজ সম্পন্ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান ট্রেডার্স, যার স্বত্বাধিকারী জহিরুল ইসলাম।
পিরোজপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ ডিসি পার্কটি দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের অন্যতম প্রধান বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত। সরকারি তথ্যেও এটি জেলার একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। সংশ্লিষ্টরা আশা করছেন, সংস্কার ও উন্নয়ন কাজ শেষ হলে পার্কটি আরও দৃষ্টিনন্দন, আকর্ষণীয় এবং দর্শনার্থীদের বিচরণের জন্য সম্পূর্ণ উপযোগী হয়ে উঠবে।
উল্লেখ্য, জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে পিরোজপুর জেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা এসেছে এবং এরই ধারাবাহিকতায় ডিসি পার্কের মতো গুরুত্বপূর্ণ বিনোদনকেন্দ্রটির আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হলো।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।