এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজে (ফমেক) ‘আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে-২০২৬’ পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ফরিদপুর জেলা শাখা এবং মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণ ও কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসিফ উল আলম, উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. খান মোহাম্মদ আরিফ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মানস কৃষ্ণ কুন্ডু, সহকারী পরিচালক ডা. ওমর ফয়সাল এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহিনুজ্জামান উপস্থিত ছিলেন। এ ছাড়া কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসকরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সঠিক রোগ নির্ণয়, জটিল রোগের সমন্বিত চিকিৎসা এবং রোগীর সার্বিক সুস্থতা নিশ্চিত করতে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা বিজ্ঞানের আধুনিক এই যুগে বহুবিধ জটিল রোগে আক্রান্ত রোগীদের সঠিক দিকনির্দেশনা ও চিকিৎসা সেবা দিতে মেডিসিন চিকিৎসকরা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, এ ধরনের আয়োজনের ফলে চিকিৎসকদের মধ্যে পারস্পরিক জ্ঞান ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। যা ভবিষ্যতে সেবার মানোন্নয়ন, চিকিৎসা বিষয়ক গবেষণা এবং একটি কার্যকর ‘রোগীকেন্দ্রিক’ চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ২৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।