এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দর্শকদের বাঁধভাঙা উল্লাস আর করতালির মধ্য দিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে পর্দা উঠলো 'শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'-এর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই গোলের উৎসবে মেতে ওঠে কুষ্টিয়া বিজিএম গ্রুপ ফুটবল একাডেমী। তারা ঢাকা ইউনাইটেড ক্লাবকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে।
উপজেলার স্পেন প্রবাসী বিএনপি নেতা ইউনুস আলী প্রামাণিকের পৃষ্ঠপোষকতায় এবং চরভদ্রাসন ইয়ং ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
জমকালো এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। স্থানীয় সমাজসেবক মোঃ আমজাদ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নিখিল রঞ্জন বিশ্বাস।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে কুষ্টিয়ার দলটি। প্রথমার্ধেই তারা ৩-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। দ্বিতীয়ার্ধে ঢাকা ইউনাইটেড ক্লাব একটি গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও, কুষ্টিয়া আরও একটি গোল করে ৪-১ ব্যবধানের দাপুটে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
আটটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আগামী দিনগুলোতে আরও জমজমাট হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
চুয়াডাঙ্গা | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
বিনোদন | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।